Posts

Showing posts from September, 2026

সিসা দূষণ কেনো রাজশাহীতে ? জনস্বাস্থ্য ও পরিবেশের মারাত্বক ক্ষতির আশঙ্কা !

Image
সিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে  রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি ও রিসাইক্লিন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) বরেন্দ্র অঞ্চলের যুব, পরিবেশবাদী, সেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল দুপুর ২টায় রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা (Lead) তৈরি ও রিসাইক্লিং করা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ব্যাটারি পোড়ানোর সময় তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত কালো ধোঁয়া উৎপন্ন হয়। ফলে পরিবেশ দূষণ ও মারাত্বক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বাতাসে সিসার ক্ষুদ্রকণা মিশে যাওয়ায় মানুষের শরীরে সিসার মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি জটিলতা, রক্তশূন্যতা এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়াও মাটি, পানি ও বাতাস দূষিত হয়। নষ্ট হয় ফসলি জমি এবং মারা যায় গবাদি পশু ও প্...

শীতলতার অধিকার সবার, কিন্তু পৃথিবীকে উষ্ণ করে নয়

Image
যুবদের ওজোনস্তর সুরক্ষার ডাক বিশ্ব ওজোন দিবস ২০২৬ উপলক্ষে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও গ্রিণ কোয়ালিশন এর যৌথ আয়োজনে শীতলতর গ্রহের জন্য বৈশ্বিক পদক্ষেপ: টেকসই শীতলীকরণ ও বরেন্দ্রের ভবিষ্যৎ এবং ওজোনস্তর রক্ষায় যুব অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বারসিক, রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব ওজোন দিবস এর প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা এবং ওজোনস্তর রক্ষায় বাংলাদেশের অবস্থান ও করনীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানীর সঞ্চালনায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান তাপপ্রবাহ, খরা ও জলবায়ু ঝুঁকির মধ্যে শীতলীকরণ এখন আর বিলাসিতা নয়; এটি জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি ও জলবায়ু অভিযোজনের গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে বাড়তি তাপ মোকাবিলায় শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ানো নয়, বরং কম শক্তি, কম পানি ও কম জলবায়ু ক্ষতির মাধ্যমে সবার জন্য নিরাপদ শীতলতা নিশ্চিত করতে হবে। ২০২৬ সালের বিশ্ব ওজ...

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

Image
জলবায়ু পরিবর্তন ও নগর পরিবেশের পরিবর্তনের ফলে মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় নিয়মিত কীটতাত্ত্বিক জরিপ, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক। “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” এই প্রতিপাদ্যে আজ সোমবার বিকেল ৫টায় রাজশাহীর পদ্মা গার্ডেন, বড়কুঠি এলাকায় ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট গবেষক দলের ২০২০-২০২২ সালে পরিচালিত একটি গবেষণায় দুটি (এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোপিকটাস) এডিস মশা প্রজাতির নগর এলাকায় উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষণায় আবহাওয়াগত চলক মশার জনসংখ্যাকে প্রভাবিত করে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩-১০ আগস্ট ২০২৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় পরিচালিত কীটতাত্ত্বিক জরিপে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। বাড়ি সূচক ছিল ৩২ শতাংশ এবং ৬৮টি পা...

পেয়ারায় ভারী ধাতু: কৃষকের হাতে গেল কীভাবে, দায় নেবে কে?

Image
রাজশাহী বিভাগের বাণিজ্যিক বাগানে উৎপাদিত পেয়ারায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ভারী ধাতু পাওয়া গেছে - এই খবর নিঃসন্দেহে উদ্বেগের। কিন্তু এই উদ্বেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি শুধু পেয়ারা নয় ; বরং এর চেয়েও বড় প্রশ্ন হলো - ভারী ধাতু এলো কোথা থেকে, কীভাবে তা কৃষকের উৎপাদন ব্যবস্থায় ঢুকল এবং শেষ পর্যন্ত মানুষের খাদ্যশৃঙ্খলে পৌঁছাল ? আর যদি কৃষক নিজে জেনে - বুঝে কোনো ক্ষতিকর পদার্থ ব্যবহার না করে থাকেন , তাহলে এই দূষণের দায় কি আবারও তাঁর ঘাড়েই চাপানো হবে ? সম্প্রতি প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা আমাদের সামনে এই প্রশ্নগুলো নতুন করে হাজির করেছে। গবেষণাটি রাজশাহী বিভাগের আটটি জেলার দশটি এলাকায় বাণিজ্যিক খামার ও বাড়ির বাগানে উৎপাদিত পেয়ারার মধ্যে আর্সেনিক , সীসা , ক্যাডমিয়াম ও তামার উপস্থিতি তুলনা করেছে। গবেষণাটি ২০২৫ সালে পরিচালিত হয় এবং ২০২৬ সালের আগস্টে Journal of Food Composition and Analysis - এ প্রকাশিত হয়েছে। প্রথমেই গবেষকদের ধন্যবাদ দেওয়া দরকার। খাদ্যে ভারী ধাতুর ম...