Posts

Showing posts with the label Environmental Law of Bangladesh

রাষ্ট্রসীমা ভেঙে সাম্রাজ্য: আমেরিকার আগ্রাসন, ভেনিজুয়েলা ও মানবতার লাশ

Image
আন্তর্জাতিক রাজনীতিতে একটি নির্মম সত্য আছে , আইন সবার জন্য নয় । আইন আছে দুর্বলদের জন্য , আর শক্তিধরদের জন্য আছে “ জাতীয় স্বার্থ ” । এই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমেরিকা সরাসরি আক্রমণ করেছে , সরকার উৎখাত করেছে , নিষেধাজ্ঞা চাপিয়েছে , কিংবা গোপনে রাষ্ট্র ভাঙার খেলায় নেমেছে। ভেনিজুয়েলা সেই দীর্ঘ সাম্রাজ্যবাদী ইতিহাসের সাম্প্রতিক শিকার। একটি স্বাধীন , সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে , হ্যাঁ , নির্বাচিত প্রেসিডেন্টকে - আমেরিকা প্রকাশ্যে “ অবৈধ ” ঘোষণা করে , তার মাথার দাম ঘোষণা করে , তার সম্পদ জব্দ করে , এমনকি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তাকে গ্রেফতার করে নিজ দেশ থেকে। কোনো আন্তর্জাতিক আদালতের রায় ছাড়াই , কোনো জাতিসংঘ অনুমোদন ছাড়াই - এই কি আন্তর্জাতিক শৃঙ্খলা ? আমেরিকা ভেনিজুয়েলায় যা করছে , তা গণতন্ত্র রক্ষা নয় , এটি নগ্ন দখলদারিত্ব । ইরাকের কথা মনে করুন। “ গণবিধ্বংসী অস্ত্র ” মিথ্যা প্রমাণিত হলেও দা...