বদলে যাওয়া বয়ান, জেগে ওঠা প্রজন্ম
বদলে যাওয়া বয়ান, জেগে ওঠা প্রজন্ম একটি জাতির আত্মপরিচয় নির্মাণে ইতিহাস শুধু অতীতের বিবরণ নয়, বরং ভবিষ্যতের দিকনির্দেশনাও বটে। ইতিহাস যখন সত্যভিত্তিক ও ন্যায্য বয়ানে রচিত হয়, তখন তা একটি প্রজন্মের নৈতিক ভিত্তি, রাজনৈতিক চেতনা ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস গড়ে তোলে। কিন্তু সেই ইতিহাসই যখন বিকৃত, চুক্তিতর্কিত, উদ্দেশ্যপ্রণোদিত বয়ানে পরিবেশিত হয়—তখন একটি প্রজন্ম ধীরে ধীরে তার আত্মপরিচয়ের জায়গা হারাতে থাকে। বর্তমান পৃথিবীতে "ন্যারেটিভ" বা বয়ানের যে ক্ষমতা, তা কেবল গল্প বলার শক্তি নয়—এটি ইতিহাসকে পুনর্লিখে নতুন সত্য তৈরি করার এক কৌশল, যার প্রভাবে গড়ে উঠছে বিভ্রান্ত, শঙ্কিত, এবং অনেক সময় আত্মবিস্মৃত প্রজন্ম। ইতিহাসের উপর নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ- জর্জ অরওয়েল একবার বলেছিলেন, “Who controls the past controls the future; who controls the present controls the past.” এই বাণী আজকের বাস্তবতায় আরও গভীরভাবে সত্য হয়ে উঠেছে। একবিংশ শতাব্দীতে ইতিহাস শুধুমাত্র গবেষণার বিষয় নয়; এটি রাজনৈতিক প্রতিযোগিতা, মিডিয়া প্রপাগান্ডা, কারিকুলামের নীতিনির্ধারণ এবং জাতীয়তাবাদের অস্ত্র হয়ে দাঁড়িয়েছ...