Posts

Showing posts from October, 2025

মানুষ কি সত্যিই সভ্য ?

Image
  মানুষ কি সত্যিই সভ্য ? -ধর্ম, বিজ্ঞান ও দর্শনের আলোকে এক সংক্ষিপ্ত অনুসন্ধান মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী , এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত , সৃষ্টির সেরা জীব। কারণ , সে চিন্তা করতে পারে , সৃষ্টি করতে পারে , সমাজ গড়তে পারে। কিন্তু প্রশ্ন , মানুষ কি সত্যিই সভ্য ? যদি সভ্যই হতো , তবে কেন তাকে নিয়ন্ত্রণ করতে লাগে পুলিশ , সেনা , র‌্যাব , গোয়েন্দা বাহিনী , অস্ত্র ও গোলাবারুদ ? সভ্যতার দাবি যদি সত্য হয় , তাহলে কেন মানুষকে ভয় দেখিয়ে আইন মানানো লাগে ? এই প্রশ্নগুলো এক ধরনের আত্মসমালোচনার আহ্বান। মানুষকে শ্রেষ্ঠ বলা হয় তার বুদ্ধি , নৈতিকতা ও বিবেকের কারণে। কিন্তু এই তিনের একটিও যদি হারিয়ে যায় , তখন সেই মানুষ হয় বিধ্বংসী , আত্মকেন্দ্রিক ও শোষক। সভ্যতার মাপকাঠি তখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে ।   প্রাণীজগৎ ও মানুষের পার্থক্য প্রাণীকুলে অন্যসব প্রাণী প্রকৃতির নিয়মেই চলে। সিংহ হত্যা করে খিদে মেটাতে , কিন্তু আনন্দের জন্য নয়। পিঁপড়ে , মৌমাছি , বাঘ কি...