Posts

Showing posts from February, 2026

ব্যবসায়িক চশমায় পরিবেশ: নীতি নির্ধারণে কি স্বার্থের সংঘাত ঘটবে ?

Image
প্রাককথনঃ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। দল থেকে তাঁকে বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ সুপারিশ করেছে। তিনি এখন বর্তমান সরকারের উক্ত মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ নতুন কিছু নয়। তবে আবদুল আউয়াল মিন্টুর মতো একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিকে যখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতো একটি সংবেদনশীল ও কারিগরি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন জনমনে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রতিক্রিয়াই সৃষ্টি হওয়া স্বাভাবিক। দেশের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী এই ব্যক্তির মন্ত্রিত্ব লাভের বিষয়টি যেমন তার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রতিফলন, তেমনি এটি কতটুকু প্রাসঙ্গিক বা কার্যকর হবে, তা নিয়ে গভীর পর্যালোচনার দাবি রাখে। প্রাসঙ্গিকতা ও চ্যালেঞ্জ: আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের খাতের এক কিংবদন্তি। এফবিসিসিআই-এর সাবেক ...