Posts

ধর্মীয় বহুত্ববাদ ও রাজনৈতিক সার্বভৌমত্ব: বর্তমান ইসলামি বিশ্বের সংকট

Image
ধর্মীয় বহুত্ববাদ ও রাজনৈতিক সার্বভৌমত্ব: বর্তমান ইসলামি বিশ্বের সংকট   ইসলামি সভ্যতা কোনো একক ছাঁচে গড়া নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হওয়া বিভিন্ন চিন্তাধারা বা 'মাজহাব'-এর এক বিশাল সমুদ্র। সুন্নি বিশ্বের প্রধান চারটি মাজহাব-হানাফী, শাফিঈ, মালেকী ও হাম্বলী-যেভাবে ইসলামের আইনগত কাঠামোকে সমৃদ্ধ করেছে, ঠিক তেমনি শিয়া ঐতিহ্যের 'ইমামী' বা 'বারো ইমামি' (Twelver) মতবাদও মুসলিম বিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে আধুনিক ইরানে এই বারো ইমামি শিয়া মতবাদই রাষ্ট্র ও সমাজের মূল ভিত্তি।  মাজহাবের বৈচিত্র্য ও ধর্মীয় গুরুত্ব: ইসলামের এই শাখাগুলো নিছক বিভাজন নয়, বরং এগুলো ইসলামের বিশালতারই বহিঃপ্রকাশ। সুন্নি চার মাজহাব যেখানে ইজতিহাদ ও সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনার পথ দেখায়, সেখানে শিয়া মাজহাব ইমামতের আধ্যাত্মিক ধারাকে প্রাধান্য দেয়। বিশ্বজুড়ে এই দুই প্রধান ধারার সহাবস্থানই ইসলামি সংস্কৃতির প্রাণ। কিন্তু বর্তমানে ধর্মকে যখন রাজনীতির হাতিয়ার করা হয়, তখন এই বৈচিত্র্যই অনেক সময় কৃত্রিম সংঘাতের উছিলা হয়ে দাঁড়ায়। আজ বিশ্বের তেমনই এক ভয়াবহ সংকট চলছে। যুদ্ধ এখন আর ...

ব্যবসায়িক চশমায় পরিবেশ: নীতি নির্ধারণে কি স্বার্থের সংঘাত ঘটবে ?

Image
প্রাককথনঃ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। দল থেকে তাঁকে বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ সুপারিশ করেছে। তিনি এখন বর্তমান সরকারের উক্ত মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ নতুন কিছু নয়। তবে আবদুল আউয়াল মিন্টুর মতো একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিকে যখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতো একটি সংবেদনশীল ও কারিগরি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন জনমনে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রতিক্রিয়াই সৃষ্টি হওয়া স্বাভাবিক। দেশের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী এই ব্যক্তির মন্ত্রিত্ব লাভের বিষয়টি যেমন তার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রতিফলন, তেমনি এটি কতটুকু প্রাসঙ্গিক বা কার্যকর হবে, তা নিয়ে গভীর পর্যালোচনার দাবি রাখে। প্রাসঙ্গিকতা ও চ্যালেঞ্জ: আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের খাতের এক কিংবদন্তি। এফবিসিসিআই-এর সাবেক ...

হৃদয়হীন প্রযুক্তির যুগে প্রাণের নিঃশব্দ মৃত্যু

Image
আমাদের চারপাশে আজ এক অদ্ভুত নীরবতা। এটা শান্তির নীরবতা নয়-এটা প্রাণহীনতার নীরবতা। আজকের তরুণ-যুব সমাজ প্রযুক্তি নিয়ে স্বপ্ন দেখে, প্রযুক্তির সাথে সময় কাটায়, প্রযুক্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ গড়তে চায়। গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন-সবকিছুর কেন্দ্রে আছে যন্ত্র। কিন্তু ভয়ংকর সত্যটা হলো, এই যন্ত্রের পেছনে যে প্রাণশক্তি কাজ করছে, সে বিষয়ে আমাদের ভাবনার কোনো জায়গা নেই। তোমার হাতে যে শক্তি-তা এক প্রাণের বিনিময়ে। তোমার গায়ে যে কাপড়-তা কোনো না কোনো প্রাণের দান। তোমার খাবার, বাতাস, পানি, আলো-সবই প্রাণ আর প্রকৃতির অবদান। তবু প্রশ্ন করি না- এই প্রাণগুলোকে বাঁচিয়ে রাখার দায় কি আমাদের নেই? আমরা এমন এক সময়ের মানুষ, যেখানে হৃদয়হীন প্রযুক্তি আমাদের এতটাই গ্রাস করেছে যে আমরা ভুলে গেছি-প্রযুক্তি কখনো রক্ষা করে না, যদি তার ভেতরে প্রাণ না থাকে। সোজা মৌলিক উত্তর-না, হৃদয়হীন প্রযুক্তি তোমাকে বাঁচাতে পারবে না। চারদিকে হাজারো, লাখো, কোটি কোটি প্রাণ-গাছ, পাখি, নদী, মাটি, পোকা, অদৃশ্য জীবাণু-এই সম্মিলনই তো আমাদের অস্তিত্ব। অথচ আমরা প্রতিদিন সেই সম্মিলনকে ধ্বংসের কিনারায় ঠেলে দিচ্ছি। উন্নয়নের নামে বন উজাড়, নদী হত্যা, বিষ...

বরেন্দ্র অঞ্চলের শস্য ফসলের বৈচিত্র্য ও কৃষি সার্বভৌমত্ব সুরক্ষায় নতুন শক্তি কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র

Image
Agroecology Learning Centers Protecting Crop Diversity and Agricultural Sovereignty in Barind বাংলাদেশের কৃষি আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে জলবায়ু পরিবর্তন, খরা, অনিয়মিত বৃষ্টি ও পানির সংকট; অন্যদিকে কর্পোরেট বীজ, রাসায়নিক সার ও কীটনাশকনির্ভর উৎপাদন ব্যবস্থা কৃষককে ক্রমেই বাজারের ওপর নির্ভরশীল করে তুলছে। এই বাস্তবতায় কৃষকের হাতে আবারও কৃষির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, তার অন্যতম কার্যকর হাতিয়ার হয়ে উঠছে কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র। বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকরা খরা, মাটির উর্বরতা হ্রাস এবং উৎপাদন ব্যয়ের চাপ মোকাবিলা করছেন। একসময় এখানকার কৃষি ছিল দেশি বীজ, ফসল বৈচিত্র্য ও প্রকৃতিনির্ভর চর্চার ওপর দাঁড়িয়ে। ধীরে ধীরে সেই চর্চা হারিয়ে যাওয়ায় কৃষি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (ইঅজঈওক- ইধহমষধফবংয জবংড়ঁৎপব ঈবহঃৎব ভড়ৎ ওহফরমবহড়ঁং কহড়ষিবফমযব) বরেন্দ্র অঞ্চলে স্থানীয় কৃষক-কৃষাণীদের সঙ্গে কাজ করে মোট ১০টি কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেদ্র গড়ে তুলতে সহায়তা করেছে। কৃষি প...

রাষ্ট্রসীমা ভেঙে সাম্রাজ্য: আমেরিকার আগ্রাসন, ভেনিজুয়েলা ও মানবতার লাশ

Image
আন্তর্জাতিক রাজনীতিতে একটি নির্মম সত্য আছে , আইন সবার জন্য নয় । আইন আছে দুর্বলদের জন্য , আর শক্তিধরদের জন্য আছে “ জাতীয় স্বার্থ ” । এই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমেরিকা সরাসরি আক্রমণ করেছে , সরকার উৎখাত করেছে , নিষেধাজ্ঞা চাপিয়েছে , কিংবা গোপনে রাষ্ট্র ভাঙার খেলায় নেমেছে। ভেনিজুয়েলা সেই দীর্ঘ সাম্রাজ্যবাদী ইতিহাসের সাম্প্রতিক শিকার। একটি স্বাধীন , সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে , হ্যাঁ , নির্বাচিত প্রেসিডেন্টকে - আমেরিকা প্রকাশ্যে “ অবৈধ ” ঘোষণা করে , তার মাথার দাম ঘোষণা করে , তার সম্পদ জব্দ করে , এমনকি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তাকে গ্রেফতার করে নিজ দেশ থেকে। কোনো আন্তর্জাতিক আদালতের রায় ছাড়াই , কোনো জাতিসংঘ অনুমোদন ছাড়াই - এই কি আন্তর্জাতিক শৃঙ্খলা ? আমেরিকা ভেনিজুয়েলায় যা করছে , তা গণতন্ত্র রক্ষা নয় , এটি নগ্ন দখলদারিত্ব । ইরাকের কথা মনে করুন। “ গণবিধ্বংসী অস্ত্র ” মিথ্যা প্রমাণিত হলেও দা...